May 7, 2026, 9:53 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
গোলাপগঞ্জে বাবা-মাকে জিম্মি করে শিশু ধর্ষণ, গ্রেফতার ১

গোলাপগঞ্জে বাবা-মাকে জিম্মি করে শিশু ধর্ষণ, গ্রেফতার ১

সিলেটের আলো: :গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে জিম্মি করে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী তরুণ। এ ঘটনায় ধর্ষক শাব্বির আহমদকে(১৮) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ধর্ষক শাব্বির আহমদ একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে রণকেলী থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার আগের দিন রোববার রাত ৩টার দিকে উপজেলার নুরুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এদিকে ধর্ষণের শিকার ঐ শিশুকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে হাসপাতালের ওসিসিতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে একই এলাকার অভিযুক্ত শাব্বির আহমদ (১৮) ওই শিশুটির ঘরে জোরপূর্বক প্রবেশ করে। এরপর শিশুর বৃদ্ধ মা-বাবাকে জিম্মি করে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি ও তার পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

সোমবার সকালে বিষয়টি থানা পুলিশকে জানালে এসআই হেলালের নেতৃত্বে দুপুরে রণকেলী থেকে ধর্ষক শাব্বির আহমদকে (১৮) গ্রেফতার করে।

এ ব্যপারে থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, ঘটনার পর আমরা অভিযুক্ত শাব্বিরকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com