November 5, 2026, 3:16 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বাংলাদেশে শিক্ষার্থীরা রাত ৮টার পরে বাইরে থাকলে আটক করা হবে

বাংলাদেশে শিক্ষার্থীরা রাত ৮টার পরে বাইরে থাকলে আটক করা হবে

সিলেটে আলো :: মাদক ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করে ডা. আবুল হোসেন কলেজ কর্তৃপক্ষ। রাজবাড়ী, ৪ জুলাই। ছবি: এজাজ আহম্মেদউঠতি বয়সী কোনো শিক্ষার্থী রাত আটটার পর বাসার বাইরে থাকলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি)। চলমান সামাজিক সমস্যা রোধের পরিপ্রেক্ষিতে তিনি এ নির্দেশ দেন।

আজ বুধবার দুপুরে রাজবাড়ী শহরের ডা. আবুল হোসেন কলেজ কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি।

এসপি বলেন, ‘উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত আটটার পরে বাইরে থাকতে পারবে না। আমি থানার ওসিদের নির্দেশ দেব, আপনারা তাদের আটক করে থানায় নিয়ে আসুন। অভিভাবকেরা থানায় এসে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাবে।’

ওই সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম। সভায় উপস্থিত সবাই ইভ টিজিং, মাদক ও জঙ্গিবাদকে হাত উঁচিয়ে ‘না’ বলেন


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com