November 4, 2026, 9:36 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
জাতীয় পার্টির বিজয় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- হুইপ সেলিম উদ্দিন এমপি

জাতীয় পার্টির বিজয় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- হুইপ সেলিম উদ্দিন এমপি

সিলেটের আলো::  জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির শাসনামলে ফিরে যেতে চায়। এরশাদের নয় বছরের শাসনামল, উপজেলা পদ্ধতি ও যোগাযোগ ব্যবস্থার যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, সে সুযোগ সুবিধা এদেশের সকল মানুষই উপভোগ করে আসছে। এ জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে উন্নয়নের রূপকার এরশাদের বিকল্প নাই।
তিনি আরোও বলেন, জাতীয় পার্টি শান্তি ও সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাস করে। এরশাদের উন্নয়ন প্রগতির রাজনীতিই এদেশের মানুষকে শান্তি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে পারে। মানুষ এখন পরিবর্তন চায়, আর পরিবর্তনের জন্য দরকার জাতীয় পার্টির সরকার। জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না। আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠনের নিয়ামক শক্তি। এজন্য আগামী নির্বাচনে জাতীয় পার্টির বিজয় নিশ্চিত করতে সকলভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত (১৭ জুলাই) মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়ন পরিষদের হলরুমে কাজলসাহ ইউনিয়ন জাতীয় পার্টির উদ্দ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজলসাহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোস্তাক লস্করের সভাপতিত্বে ও ফারুক আহমদ ফররুক মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক নোমান উদ্দিন চৌধুরী, আব্দুস সাত্তার মঈন, আব্দুল মতিন মেম্বার, বদরুল হাসান মেম্বার, উপজেলা জতীয় যুব সংহতির সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজু, ছাত্র সমাজ নেতা এম. রুহুল আমিন, আতিকুর রহমান আতিক, কমর উদ্দিন, সুফিয়ান আহমদ, আবুল কালাম আজাদ প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com