May 7, 2026, 10:47 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
কামরান সর্মথকদের হামলায় আরিফ আহত!

কামরান সর্মথকদের হামলায় আরিফ আহত!

সিলেটের আলো::সিলেট সিটি করপোরেশনের  ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকদের হামলায় আহত হয়েছেন দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র আলোকচিত্রী এ এইচ আরিফ।

শনিবার রাত ১০টায় বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় পেশাগত দায়িত্বপালনকালে এ হামলার স্বীকার হন আরিফ। এসময় তার ক্যামেরা ও ভাংচুর করেন কামরানের সমর্থকরা।এতে গুরুতর আহত হন তিনি।

হামলার শিকার সাংবাদিক এ এইচ আরিফ জানান- শনিবার রাতে বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ বেঁধে সভার আয়োজন করেন কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকরা। সেখানে ছবি তুলতে গেলেই সমর্থকরা আরিফের উপর চড়াও হন। একপর্যায়ে কামরানের ড্রাইভার বশিরের নেতৃত্বে ১০ থেকে ১২জন উচ্ছৃঙ্খল যুবক তার উপর হামলা করে এবং ক্যামেরা ভাংচুর করে।

ঘটনার খবর পেয়ে তার সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারা তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে ওসমানীর তৃতীয় তলার ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com