September 20, 2026, 4:45 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
৫নং ওয়ার্ডের দখল হওয়া কেন্দ্র খাসদবির ভোটগ্রহণ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে

৫নং ওয়ার্ডের দখল হওয়া কেন্দ্র খাসদবির ভোটগ্রহণ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৫নং ওয়ার্ডের দখল হওয়া কেন্দ্র খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে। এই ওয়ার্ডের রেডিও প্রতীকের কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ নেতা রিমাদ আহমদ রুবেল ও তার কর্মীরা সকাল ১০টার দিকে কেন্দ্রে প্রবেশ করে ভোট দেওয়া শুরু করেন।

এ সময় তারা অন্যান্য কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের বের করে দেয়। এতে কেন্দ্রটিতে আতংক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশও সাথে সাথে প্রধান গেইট বন্ধ করে দিয়েছে।

ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদ অভিযোগ করে বলেন- রিমাদ আহমদ রুবেল ও তার কর্মীরা বুথে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে ব্যালট পেপারে সিল মেরে ভোটবাক্স ভরে দিচ্ছেন। বন্ধ থাকা সময়ে তারা প্রায় পাচশত ভোট বাক্সে ভরেছেন।

তিনি আরোও বলেন- রুবেলের কর্মীরা খাসদবির গলির মুখে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন। ভোটারদের রিকশা আটকে দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভোটাররা ভোট দিতে আসতে পারছেন না।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com