June 21, 2026, 7:10 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
কোচিংয়ে ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার

কোচিংয়ে ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার

সিলেটের আলো::
গাজীপুরের শ্রীপুরে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে শিক্ষক ইউনুস আলী সরকারকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরের শ্রীপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম ইউনুস আলী সরকার (৫৫)। তিনি গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, শ্রীপুরে গত সোমবার ওই ছাত্রী স্কুল শেষে বিকেলে শিক্ষক ইউনুস আলীর কাছে কোচিং করতে যায়। এ সময় অন্য শিক্ষার্থীরা আসতে দেরী হওয়ায় কক্ষে ওই ছাত্রীকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন ইউনুস। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার দিলে তার সহপাঠীরা এগিয়ে গেলে ওই শিক্ষক সেখান থেকে চলে যান।এ ঘটনায় ওই ছাত্রীর মা মঙ্গলবার শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। ওই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের ঘটনার আরো অভিযোগ রয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com