September 20, 2026, 1:29 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ঈদে শ্বশুরবাড়ি থেকে গরু না পাঠানোয় স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে

ঈদে শ্বশুরবাড়ি থেকে গরু না পাঠানোয় স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : কোরবানির ঈদে শ্বশুরবাড়ি থেকে গরু না পাঠানোয় স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে মোহাম্মদ ইলিয়াছ (৪০) নামের এক পাষন্ড স্বামী। চট্টগ্রাম মহানগরের মিয়াখান নগর এলাকায় এই ঘটনা ঘটেছে ঈদের পরদিন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের পর রোববার ঘটনাটি জানাজানি হয়।

মারধরের শিকার গৃহবধূ দিনা আক্তারকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের পর পালিয়ে গেছে স্বামী ইলিয়াছ।

চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম রাইজিংবিডিকে বলেন, বেধড়ক মারধরের ফলে দিনার হাতের আঙুল ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন তিনি। এই ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন দিনা আক্তার। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

স্থানীয় সূত্র জানায়, দেড় বছর আগে মিয়াখান নগরের মৃত মাইজ্জ্যা মিয়ার ছেলে ইলিয়াছের সঙ্গে দিনার বিয়ে হয় পারিবারিকভাবে। বিয়ের সময়ই টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ যৌতুক দেওয়া হয় দিনার পরিবারের পক্ষ থেকে। এরপরও চলতি বছর কোরবানির ঈদে শ্বশুরবাড়ি থেকে গরু দাবি করে আসছিল ইলিয়াছ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com