September 20, 2026, 12:27 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ওসমানীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো আট জন।

ওসমানীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো আট জন।

 সিলেটের আলো:: ওসমানীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো আট জন।

শনিবার দিবাগত রাত দেড় টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উনিশমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনায় আহত আট জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি বলেন, এনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে বলে বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন।

এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com