June 21, 2026, 5:24 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
প্রথমবার সিনেমায় গাইবেন শাবনূর

প্রথমবার সিনেমায় গাইবেন শাবনূর

বিনোদন প্রতিবেদক : এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ঢাকাই ছবিতে তিনি দর্শকনন্দিনী। তার বর্ণিল ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট গানে ঠোঁট মিলিয়েছেন তিনি।

তবে শাবনূর ভক্তদের জন্য চমকপ্রদ খবর হচ্ছে, এবারই প্রথম তিনি কোনো সিনেমার গান গাইতে যাচ্ছেন।

কলকাতার প্রীতমের সুরে সুদীপ কুমার দ্বীপের কথায় ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমার টাইটেল গানের স্যাড ভার্সনে তিনি এককভাবে কণ্ঠ দেবেন। গানটিতে তিনিই ঠোঁট মেলাবেন। এই তথ্য নিশ্চিত করেছেন ‘এতো প্রেম এতো মায়া’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি জানান, টাইটেল ট্র্যাকের মূল ভার্সনে গাইবেন বেলাল খান ও কোনাল। এই দ্বৈত গানে ঠোঁট মেলাবেন সিনেমার জুটি সাইমন-পিয়া বিপাশা।

ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘মূলত একটা চমকে দর্শকদের বিনোদন দিতেই এই পরিকল্পনা। শাবনূরকে আমি অনুরোধ করেছি। তিনিও রাজি হয়েছেন। আশা করছি গানটি উপভোগ করবেন সবাই।’

এতো প্রেম এতো মায়া সিনেমায় শাবনূরের বিপরীতে থাকছেন ফেরদৌস। আরও থাকছেন সাইমন-পিয়া বিপাশা।

পরিচালক মানিক জানালেন, লম্বা বিরতির পর শাবনূর শিগগিরই শুটিংয়ে ফিরবেন এই ছবি দিয়ে। এর প্রস্তুতি হিসেবে সম্প্রতি তিনি ওজনও কমিয়েছেন। তাকে একজন কলেজ শিক্ষিকার চরিত্রে দেখা যাবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com