September 19, 2026, 4:04 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
শুটিংয়ে নিখোঁজ মডেল, খালে মিলল মরদেহ

শুটিংয়ে নিখোঁজ মডেল, খালে মিলল মরদেহ

বিনোদন ডেস্ক : ভারতের হরিয়ানায় মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতল (২৩) নামে এক মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
নিখোঁজের একদিন পর শীতলের বোন নেহা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ২৩ বছর বয়সী এই মডেল ১৪ জুন আহার গ্রামে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে গিয়েছিলেন, এরপর থেকে তার সাথে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।
বোনের মরদেহ উদ্ধারের পর নেহা শীতলের প্রাক্তন বন্ধু সুনীলের দিকে অভিযোগের তীর ছুড়েছেন এবং দাবি করেছেন যে সে এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।
পুলিশ শীতল মডেলের মরদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠিয়েছে এবং ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com