September 19, 2026, 10:49 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
রংপুর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে

রংপুর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে

রংপুরের দমদমা ব্রিজ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ রবিবার দুপুর দেড়টায় দমদমা ব্রিজের দক্ষিণপ্রান্তে ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে রংপুর ও মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। দুই বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত আহত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দমদমা ব্রিজ সংলগ্ন মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী নাবিল পরিবহনের সঙ্গে কুড়িগ্রামগামী অপূর্ব পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের চালকরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। দুর্ঘটনার পর ব্রিজের দুই প্রান্তে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সাময়িক সময়ের জন্য সড়কে ভারী যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, ঘটনার পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিঠাপুকুর ও তাজহাট থানা পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। বর্তমানে বাস দুটি আটক রয়েছে। তবে বাসের চালক ও হেলপারদের আটক করা সম্ভব হয়নি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com