November 4, 2026, 10:36 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
দক্ষিণ সুরমা উপ ইউপি সদস্য সৈয়দ মুমিনুর রহমান ওরফে সুমিতকে এক দিনের রিমান্ডে এনেছে দক্ষিণ সুরমা থানা

দক্ষিণ সুরমা উপ ইউপি সদস্য সৈয়দ মুমিনুর রহমান ওরফে সুমিতকে এক দিনের রিমান্ডে এনেছে দক্ষিণ সুরমা থানা

সিলেটের আলো: : গরু চুরির অভিযোগে দায়ের করা মামলায় দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউয়িনের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মুমিনুর রহমান ওরফে সুমিতকে এক দিনের রিমান্ডে এনেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল জানান, কারাগারে আটক থাকা সৈয়দ মুমিনুর রহমান ওরফে সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন এসআই লোকমান ।

পরে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরই প্রেক্ষিতে শুক্রবার সৈয়দ মুমিনুর রহমান ওরফে সুমিতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।

উল্লেখ্য ৬ নভেম্বর সন্ধ্যায় সুমিতকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

এ সময় তাঁর বাড়ি থেকে চুরি যাওয়া একটি গাভি, বাছুর ও একটি ষাঁড় উদ্ধার করা হয়। সুমিত উপজেলার বরইকান্দি ইউয়িনের চান্দাই মাঝপাড়া গ্রামের মটুক মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের ছমিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ রমিজ আলীর বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়।

তিনি চুরি হওয়া গরু বিভিন্ন এলাকায় খুঁজতে থাকেন।
দক্ষিণ সুরমা এলাকার দুজন কসাইয়ের মাধ্যমে খবর পান বরইকান্দি ইউপির সদস্য সৈয়দ মুমিনুর রহমানের বাড়িতে তিনটি গরু কেনার জন্য দামদর করেছেন তাঁরা।

এমন খবর পেয়ে তিনি ইউপি সদস্য সুমিতের বাড়িতে গিয়ে চুরি যাওয়া গরুগুলো দেখতে পান। বিষয়টি তিনি দক্ষিণ সুরমা থানা-পুলিশকে জানান। পরে গরুগুলো উদ্ধার করে ইউপি সদস্যকে আটক করে পুলিশ।

এ ঘটনায় মোহাম্মদ রমিজ উদ্দিন দক্ষিণ সুরমা থানায় ইউপি সদস্যকে আসামি করে মামলা করেছেন। এর পরপরই পুলিশ সৈয়দ মুমিনুর রহমানকে গ্রেপ্তার করে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com