June 22, 2026, 2:43 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
শাহপরাণ থানা পুলিশের অভিযানে ২ মোটর সাইকেল চোর আটক

শাহপরাণ থানা পুলিশের অভিযানে ২ মোটর সাইকেল চোর আটক

সিলেটের আলো :: শাহপরাণ থানা পুলিশের অভিযানে ২ মোটর সাইকেল চোর আটক হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি চোরাই মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিক্সা।
গত শনিবার গোলাপগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হচ্ছে, গোলাপগঞ্জের নিজ ঢাকা দক্ষিণ গ্রামের মাঈনুদ্দিনের পুত্র মনোয়ারুজ্জামান ইমন ওরফে শাকিল আহমদ (২৩) এবং ওসমানীনগরের চক আতাউল্লাহর নেছাওর আলীর পুত্র ইকবাল আহমদ (৩০)। শাকিলকে আটক করার পর অপর এক চোর পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, নগরীর শাহপরাণ থানাধীন শিবগঞ্জ মজুমদারপাড়া থেকে গত ১১ ডিসেম্বর রাতে হিফজুর রহমান নামে এক ব্যক্তির একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল তার বাসার সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় শাহপরাণ থানায় জিডি করেন হিফজুর। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একটি সিএনজি অটোরিক্সায়(যেটির পেছনে লিখা ছিল ‘মামুন, ইমন, মীম পরিবহন’) করে ওই মোটরসাইকেলটি তুলে নিয়ে যায় চোর।
ভিডিও ফুটেজের সূত্র ধরে গত শনিবার গোলাপগঞ্জ থানার নিজ ঢাকা দক্ষিণ বিদায়টিকর সাকিন এলাকায় মনোয়ারুজ্জামান ইমনের বাড়িতে অভিযান চালায় শাহপরান থানা পুলিশ। এসময় মোটরসাইকেল চোর মাছুম আহমদ (২৬) পালিয়ে যায়। বাড়ি থেকে চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা, দুইটি লাল রংয়ের টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেল আটক করা হয়। পরবর্তীতে মনোয়ারুজ্জামান ইমনের দেয়া তথ্যের ভিত্তিতে ওসমানীনগরের চক আতাউল্লাহ থেকে ইকবাল আহমদকে আটক করা হয়। তার বাড়ি থেকে একটি কালো রঙ্গের টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল, ৪টি ডিজিটাল নম্বর প্লেইট, বিভিন্ন যন্ত্রাংশ এবং ৯টি চাবি উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-৯। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com