November 4, 2026, 10:37 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিলেটে বড়দিনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ

সিলেটে বড়দিনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ

স্টাফ রিপোর্টার : খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম। তিনি বলেছেন, বড়দিন উদযাপনে সিলেট জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে বদ্ধপরিকর।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বড়দিন’১৯ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বড়দিন’১৯ উদযাপন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে আগত চার্চ নেতৃবৃন্দের মতামত গ্রহণ করেন এবং বলেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক রয়েছে। শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।
এছাড়াও সিলেট জেলাধীন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্তক থাকার নির্দেশ প্রদান করেন। সভায় পুলিশ সুপার বড়দিনের প্রার্থনায় কোন বিদেশী অতিথি যোগদান করলে তার নিরাপত্তায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আগাম তথ্য প্রদানের অনুরোধ করেন।
জেলা বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার মো. আনিসুর রহমান খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট থানাধীন লোভাছড়া ইউনিয়নের চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট থানাধীন বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com