June 21, 2026, 12:55 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
শিবগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্ধোধন

শিবগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্ধোধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের নিমতলায় ভাই ভাই সুপার মার্কেটের ২য় তলায় এনআরবিসি ব্যাংক এর এক্সপ্রেস ব্যাংকিং শাখার উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার শিবগঞ্জ শাখার আয়োজনে ব্যাংক ভবনে শাখার ব্যবস্থাপক এসইও রেজাউল কাফির সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র ব্যাংকের পরিচালক বীরমুক্তিযোদ্ধা আবু মোঃ সাইদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক। এসময় প্রধান অতিথি বলেন, বেসরকারি ব্যাংকের মধ্যে এনআরবিসি ব্যাংক দেশের মধ্যে একটি সম্মানজনক প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে। এই ব্যাংকের ব্যবসায়ীদের লেনদেন করা যেমনি সহজ তেমনি ঋণ পাওয়া যায় অতি দ্রুত। এই ব্যাংকে ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক লক্ষ টাকা থেকে কোটি কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশের যেকোনো বুথ থেকে এবং বিকাশ এজেন্ট থেকে টাকা উঠানো যায়। সুদের হার সহনীয় পর্যায়ে রেখে ফিক্সড ডিপোজিটকারীদের সর্বোচ্চ মুনাফা দেওয়া হয়ে থাকে। তাই এই ব্যাংকের সাথে সম্পৃক্ত হয়ে একজন গর্বিত গ্রাহক হওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং এসইভিপি হাফিজ ইমরোজ আহম্মেদ, রাজশাহী শাখার ম্যানেজার এফভিপি নুরুল হাবিব, বগুড়া শাখা ম্যানেজার এভিপি কাজী রেজাউল কায়েস, ব্যাংক কর্মকর্তা মশিউর রহমান, আব্দুল বাকী।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com