June 22, 2026, 2:43 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
বিয়ানীবাজারের লাউতায় এক নির্মাণ শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

বিয়ানীবাজারের লাউতায় এক নির্মাণ শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটের আলো :: বিয়ানীবাজারের লাউতায় এক নির্মাণ শ্রমিকের গলাকাটা লাশ পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া ও নন্দিরফল এলাকার মধ্যবর্তী ফাঁকা জায়গার একটি তালগাছের নীচে এ লাশটি স্থানীয়রা দেখতে পান। পরে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে।

নিহত নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম (৪৫) লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের খলিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের খলিল মিয়ার ছেলে নজরুল ইসলামের (৪৫) গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। নজরুল পেশায় একজন নির্মাণ শ্রমিক। ব্যক্তিগত জীবনে সহজ সরল জীবন যাপন করা নজরুল ইসলামের এমন মৃত্যু স্থানীয়দের ভাবিয়ে তুলেছে। কে বা কারা, কি কারণে সহজ সরল এই লোকটিকে এমন নির্মমভাবে  হত্যা করেছে, তার প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর ঘটনার তথ্য সংগ্রহ করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। নজরুল ইসলাম হত্যার সাথে এক না একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

এব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর জানান, আমরা নিহত নির্মাণ শ্রমিক নজরুলের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করা হবে।

তিনি জানান, এই হত্যাকান্ডের সাথে যারাই জড়িত হোক না কেন তাদের গ্রেফতার করা হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com