June 22, 2026, 2:42 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
দক্ষিণ সুরমার বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী পথচারি নিহত

দক্ষিণ সুরমার বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী পথচারি নিহত

সিলেটর আলো::  দক্ষিণ সুরমার তেলি বাজার সংলগ্ন স্থানে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী পথচারি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শাফিয়া খাতুন (৪৫)। তিনি দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী। এ ঘটনায় আহত শাফিয়া খাতুনের দেবরের নাম নুর হোসেন খান (৩৫) । তাছাড়া, দুর্ঘটনায় সিএনজি চালক শাহিন আহমদও গুরুতর আহত হয়েছেন।
জানাগেছে, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উত্তেজিত জনতা এ সময় হবিগঞ্জ গামী বাসটিকে আটকে রেখে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে।
দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল সিলেট প্রতিদিনকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com