June 22, 2026, 1:37 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
গোটাটিকর এলাকার এক অপহৃত যুবককে ঢাকা থেকে উদ্ধার

গোটাটিকর এলাকার এক অপহৃত যুবককে ঢাকা থেকে উদ্ধার

     সিলেটের আলো:: সিলেট গোটাটিকর এলাকার এক অপহৃত যুবককে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত যুবকের নাম জাবেদুর রহমান জাবেদ(৩০)। সে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মো. আখতার হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) অপহরণকারীরা ফোনে মুক্তিপণ দাবি করলে পুলিশ প্রযুক্তি সহযোগিতায় ঢাকার তুরাগ থানার আব্দুল্লাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। এসময় মো.রাব্বী (১৯) নামে অপহরণচক্রের এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত রাব্বি চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর আলগী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় পরদিন রোববার (১ মার্চ) মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করা হয়।বুধবার গণ্যমাধম্যে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, হারানোর সাধারণ ডায়েরি করার পরপরই পুলিশ এটি নিয়ে কাজ করতে শুরু করে। এরমধ্যে গত রোববার (১ মার্চ) অপহরণকারীরা জাবেদের বাবার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আর সেই ফোনকলের সূত্রধরেই পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় অপহরণকারীর অবস্থান চিহিৃত করে। পরে অবস্থান অনুযায়ী রাজধানী ঢাকার তুরাগ থানার আব্দুল্লাপুর এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার ও অপহরণচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অপহরণকারী মো.রাব্বীসহ এজাহারনামীয় ৩ জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অপহৃতের বাবা থানায় মামলা দায়ের করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com