September 19, 2026, 6:15 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
মোবাইল চুরির অপবাদে আমগাছে বেঁধে শিশু নির্যাতন

মোবাইল চুরির অপবাদে আমগাছে বেঁধে শিশু নির্যাতন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মোবাইল চুরির অপবাদে আম গাছের সঙ্গে বেঁধে দুই শিশুর ওপর অমানষিক নির্যাতন চালিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই নির্মম ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দুই শিশুর পরিবার সূত্র জানান, ৪/৫দিন আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার চরমন্ডলপাড়া এলাকার রূপালী নামে এক নারীর মোবাইল খোয়া যায়। ওই ঘটনায় তারা একই এলাকার ৭ বছরের এতিম শিশু জুয়েল ও আসিফকে সন্দেহ করে। বুধবার বিকেলের দিকে এলাকার প্রভাবশালী তানজিল ও মীর আক্কাস ওরফে মিরু তাদের বাড়ি থেকে তুলে নিয়ে তানজিলের শ্বশুর বাড়ির সামনে আমগাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। পরে শিশু আসিফের পরিবারের সদস্যদের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে আসিফকে ছেড়ে দেয় তারা। সন্ধ্যায় শিশু জুয়েলকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় শিশু জুয়েলের ভাই রব্বেল খান বাদী হয়ে ৩ জনকে আসামি করে কুমারখালী থানায় মামলা দায়ের করেছে। এদের মধ্যে তানজিল ও তার শাশুড়ি রোকেয়াকে আটক করা হয়েছে। মীর আক্কাস ওরফে মিরুকে আটকের অভিযান চলছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি আব্দুল খালেক।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com