May 7, 2026, 10:24 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার

সিলেটের আলোঃঃ সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে এসএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মারজান আহমেদ (২৫)কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিকালে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে কলেজ ছাত্রীকে আহত অবস্তায় উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেলের ওসিসি বিভাগে ভর্তি করে পুলিশ। পরে ছাত্রীর দেওয়া তথ্য অনুযায়ী অপহরণকারী মারজান আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, নগরীর এক সিএনজি চালকের কলেজ পড়ুয়া মেয়েকে গত ২০ মার্চ অপহরণ করে মারজান আহমেদ। এরপর ওই ছাত্রীর পিতা গত ২৪ মার্চ এসএমপির কোতোয়ালী থানায় একটি নিখোঁজের জিডি করেন। উক্ত সাধারণ ডায়েরীর তদন্তের দায়িত্ব দেওয়া হয় কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক রাজিত রায়কে। পরে তিনি জিডি তদন্ত করে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মারজানকে গ্রেফতার করেন।

কোতোয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক রাজিত রায় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মারজানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী বর্তমানে থানা হাজতে আছে এবং কলেজ ছাত্রীকে উদ্ধার করে ওসমানী মেডিকেলের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com