June 22, 2026, 1:40 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
করোনার ঝুঁকিরোধ, সিলেট জেলা তথ্য অফিসের ১৪ দিনের প্রচার কার্যক্রম

করোনার ঝুঁকিরোধ, সিলেট জেলা তথ্য অফিসের ১৪ দিনের প্রচার কার্যক্রম

সিলেটের আলোঃঃ সিলেট জেলা তথ্য অফিস ব্যবস্থাপনায় ১৪দিনব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে করণীয় বার্তা প্রচার কার্যক্রম চালিয়েছে। মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় প্রচার কার্যক্রম বাস্তবায়নের মধ্যদিয়ে এই প্রচারনা অভিযান সম্পন্ন হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় সিলেট জেলা তথ্য অফিস পহেলা এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সিটি কর্পোরেশনসহ প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করে। তাছাড়া প্রচারণাকালে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি জানান, গত ১ এপ্রিল জকিগঞ্জ উপজেলায় প্রচার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দুই সপ্তাহব্যাপী এ প্রচার কার্যক্রমের শুরু হয় এবং আজ ১৪ এপ্রিল সিলেট সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডে সড়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উক্ত প্রচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি বলেন, জনসাধারণকে এই মুহুর্তে করোনাভাইরাস সংক্রমরোধে করণীয় বিষয়ক স্বাস্থ্য বার্তা সম্পর্কে সচেতন করতেই এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com