November 4, 2026, 11:13 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিলেটে ভুয়া ঠিকানা দিয়ে করোনা পরীক্ষা করিয়েছিলেন আক্রান্ত ওই যুবক

সিলেটে ভুয়া ঠিকানা দিয়ে করোনা পরীক্ষা করিয়েছিলেন আক্রান্ত ওই যুবক

৷

সিলেটের আলোঃ

সিলেটে ভুয়া ঠিকানা দিয়ে করোনা পরীক্ষা করিয়েছিলেন আক্রান্ত ওই যুবক।পরীক্ষায় নিজের ঠিকানা খাদিমপাড়ায় উল্লেখ করলেও ওই ঠিকানায় গিয়ে স্থানীয় চেয়ারম্যান জানতে পারেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি সেখানে নয়। খাদিমপাড়ার টিকরপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি। তবে করোনা আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে টিকরপাড়ায় নেই বলে দাবি করছেন তার শ্বশুরবাড়ির লোকজন।

রোববার (১৯ এপ্রিল) সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে, করোনা শনাক্ত হওয়ার আগ পর্যন্ত আক্রান্ত ওই ব্যক্তি টিকরপাড়ার তার শ্বশুরবাড়িতে ছিলেন বলে জানিয়েছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মছব্বির।
এ বিষয়ে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়ি টিকরপাড়ায় নয়। এখানে তার শ্বশুরবাড়ি। গত ৮-১০ দিন ধরে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। তিনি পেশায় একজন টমটমচালক। রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই রোগীকে পুলিশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় লোকজন খুঁজছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com