September 19, 2026, 9:54 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার

প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার

সিলেটের আলোঃঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ‘হোতাকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

গাজীপুর পিবিআই পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, গতকাল রবিবার (২৬ এপ্রিল) মধ্যরাতে উপজেলার আবদার এলাকা থেকে মো. পারভেজ (২০) ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পারভেজ ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জৈনাবাজার আবদার এলাকায় ঘরের ভেতর থেকে পুলিশ এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মালয়েশিয়া প্রবাসীর বাবা শ্রীপুর থানায় মামলা করেন। পরিদর্শক হাফিজুর বলেন, “গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যার কথা স্বীকার করেছেন। সে এই হত্যাকাণ্ডের হোতা।” গ্রেপ্তারের সময় পারভেজের ঘর থেকে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দিয়ে রাখা লুণ্ঠিত দুটি মোবাইল ফোন ও একটি পায়জামার ভেতরে রাখা সোনার তিনটি চেইন, কানের দুল, আংটি ও নাকফুল উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাফিজুর। পারভেজের নামে শ্রীপুর থানায় আগেও খুন ও ধর্ষণের মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শ্রীপুর থানার এসআই এখলাস ফরাজী বলেছিলেন, “আলামত দেখে মনে হয় বুধবার রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে ওই প্রবাসীর ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে ধারালো অস্ত্রে গলা কেটে হত্যা করা হয়। চারজনের দেহেই একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হত্যার আগে মা-মেয়েকে ধর্ষণ করার আলামতও পাওয়া গেছে।”


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com