September 20, 2026, 4:02 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে দরগাহে নির্দেশনা মেনে জুমার নামাজ আদায়

সিলেটে দরগাহে নির্দেশনা মেনে জুমার নামাজ আদায়

সিলেটের আলোঃ  রিপোর্ট ।। এক মাস পর শারীরিক দূরত্ব মেনে শর্ত সাপেক্ষে দেশের মসজিদগুলোতে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদে নামাজ পড়ার ওপর বিধিনিষেধ তুলে নেয়ার পর জুমার নামাজে সিলেটের শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদসহ সবকটি মসজিদেই মুসল্লিরা ভিড় করেছেন। সেখানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো হচ্ছে।

শুক্রবার মসজিদটিতে দেখা যায়, মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে ভিড় করেছেন। আর নির্দিষ্ট দূরত্ব রেখেেই তারা নামাজে কাতারবন্দি হয়েছেন।

আগে প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করার নির্দেশ দেয়ার পর শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ হতো।

এজন্য মসজিদে জামায়াত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক পাঁচজন এবং জুমার জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারতেন। কিন্তু সম্প্রতি এই বিধিনিষেধ তুলে নেয়ার পর এটাই প্রথম জুমা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com