September 20, 2026, 4:05 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে আরও ৮ পুলিশ করোনায় আক্রান্ত

সিলেটে আরও ৮ পুলিশ করোনায় আক্রান্ত

সিলেটের আলোঃঃ : সিলেটে একদিনেই ৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বিশ্বনাথ থানারই রয়েছেন সাত পুলিশ সদস্য। অপরজন সিলেট মহানগর পুলিশের সদস্য।

বিশ্বনাথ থানার আক্রান্তদের মধ্যে দু’জন এসআই, একজন ট্রাফিক বিভাগের এটিএসআই ও চারজন কনস্টেবল রয়েছেন। এ নিয়ে বিশ্বনাথ থানার ৫ জন এসআই, ২ জন এএসআই, একজন টিএসআই এবং ১২ জন কনস্টেবলসহ মোট ২০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচওসহ বিশ্বনাথে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

বিশ্বাথ থানার ওসি শামীম মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্বনাথ থানার আরও ৭ পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে এমন ফলাফল জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

একইদিন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আরও এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ পুলিশ সদস্যের রিপোর্ট পজিটিভ আসে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে আমাদের এসএমপির দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত ১৩ মে সিলেট মহানগর পুলিশের ট্রাফিকের এক সার্জেন্ট (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com