September 20, 2026, 4:02 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
নগরীর নয়াসড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ছাত্রলীগনেতা আটক

নগরীর নয়াসড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ছাত্রলীগনেতা আটক

সিলেটের আলো :: সিলেট নগরীর নয়াসড়ক এলাকা থেকে এক নারীর ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার হোসেন চৌধুরী।

গতকাল মঙ্গলবার (১৯ মে) রাতে নগরীর চৌকিদেখি এলাকা থেকে জয়নাল আবেদিন ডায়মন্ডকে আটক করে পুলিশ। পরে রাত ১টার দিকে ডায়মন্ডকে ছাড়িয়ে নেওয়ার জন্য কোতোয়ালি থানায় তদবির করতে আসেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার হোসেন চৌধুরী। এসময় ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকেও গ্রেপ্তার করে এবং তার শরীর তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করে।

এবিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, গত সোমবার নগরীর মিরবক্সটুলা এলাকা থেকে একজন নারী বন্দর যাচ্ছিলেন। এসময় নয়াসড়ক এলাকার মাহা নামক দোকানের সামনে থেকে ওই নারীর ২০ হাজার টাকা ও আইডি কার্ডসহ কাগজপত্র ছিনতাই হয়। এ ঘটনায় ওই নারী কোতোয়ালি থানায় জিডি করেন। এরপর নয়াসড়ক এলাকার বিভিন্ন দোকান থেকে সিসি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের পরিচয় শনাক্ত করি।

তিনি বলেন, পরিচয় শনাক্ত করার পর গতকাল রাতে নগরের চৌকিদেখি এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদিন ডায়মন্ডকে আটক করি। তাকে আটকের খবর পেয়ে রাত ১টার দিকে তাকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে কোতোয়ালি থানায় আসেন সারোয়ার হোসেন চৌধুরী। এরপর তাকেও আটক করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com