May 7, 2026, 9:16 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
সিলেটের গোলাপগঞ্জে করোনা ভাইরাসে আবুল কাশেম নামের এক চিকিৎসকের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে করোনা ভাইরাসে আবুল কাশেম নামের এক চিকিৎসকের মৃত্যু

সিলেটের আলোঃঃ  গোলাপগঞ্জে করোনা ভাইরাসে আবুল কাশেম (৪০) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। আবুল কাশেমের বাড়ি  বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামে।  তিনি বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একটি বাসায় বসবাস করতেন এবং তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন।  এছাড়াও আছিরগঞ্জ বাজারে তার ফার্মেসী ব্যবসা রয়েছে।

রাতে আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন  উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন।

তিনি বলেন, আবুল কাশেম বুধবার রাত ১০টায় সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তী হন। এরপর রাত সাড়ে ১  দিকে খবর আসে তিনি মৃত্যুবরণ করেছেন। এই করোনা রোগী পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের প্রথম রোগীর সংস্পর্শে এসেছিলেন।

উল্লেখ্য, গত ১৯মে ডাঃ আবুল কাশেমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে বুধবার (২০ মে) ১০টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গোলাপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ২৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।  এরমধ্যে সুস্থ হয়েছেন  ৩জন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com