September 20, 2026, 4:02 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে একদিনে করোনা আক্রান্ত তিনজনের মৃত্যু

সিলেটে একদিনে করোনা আক্রান্ত তিনজনের মৃত্যু

সিলেটেরঃঃ  সিলেটে একদিনে করোনা আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ মে) রাতে তাদের মৃত্যু হয়। বিষয়টি করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন বালাগঞ্জের, একজন বিয়ানীবাজারের ও অন্যজন সিলেট শহরের। তিনি বলেন, নিয়ম মেনেই এই তিনজনের লাশ দাফন করা হবে।

জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামের আবুল কাশেম (৪০) গত রাত দেড়টার দিকে মারা যান। তিনি বুধবার রাত ১০টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে, মঙ্গলবার তিনি করোনাক্রান্ত বলে শনাক্ত হন। আবুল কাশেম গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে ভাড়া বাসায় থাকতেন ও পল্লী চিকিৎসক ছিলেন।

বালাগঞ্জের এক ব্যক্তি (৪৬) নিজ বাড়িতেই মারা গেছেন। এছাড়া সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরেকজন (৫৫)। তিনি শহরের বাসিন্দা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে করোনাক্রান্ত ব্যক্তি কিভাবে উইমেন্স হাসপাতালে ভর্তি হলেন, এমন প্রশ্নে ডা. আনিস জানান, ওই ব্যক্তি কাল বুধবার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মধ্যে করোনার উপসর্গ থাকায় কালই পরীক্ষা করানো হয় এবং রাতে নিশ্চিত হওয়া যায় তিনি পজিটিভ। তবে এর আগেই তিনি মারা যান।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com