May 7, 2026, 9:24 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
সিলেটে কোথায় কখন ঈদ জামাত

সিলেটে কোথায় কখন ঈদ জামাত

সিলেট প্রতিনিধি : সোমবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে এবার এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপিত হচ্ছে। সংক্রমণ ঠেকাতে ঈদগাহ ময়দানে ঈদ জামাত আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে সরকার।
ফলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহসহ কোনো ঈদগাহেই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে সিলেটের বিভিন্ন মসজিদে ঈদের জামাতের অনুষ্ঠিত হবে।
সোমবার সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ ও বন্দরবাজারের হাজী কুদরতউল্লাহ জামে মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর সিলেট কালেক্টরেট মসজিদে অনুষ্ঠিত হবে ৪টি জামাত।
জানা গেছে, সোমবার শাহজালাল দরগাহ মাজার মসজিদে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এরপর সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয়টি।
দরগাহ মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ জানিয়েছেন, জামাতের একটিতে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ ও অপরটিতে হাফিজ মাওলানা হুজায়ফা হুসাইন।
এদিকে, বন্দরবাজার এলাকার সিলেট কালেক্টরেট মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় এই জামাতগুলো অনুষ্ঠিত হবে।
নগরীর হাজী কুতরত উল্লাহ জামে মসজিদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় একটি আর সাড়ে ৯টায় আরেকটি। একটিতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নুরুজ্জমান আালমদানি এবং অপরটিতে মসজিদের মোয়াজ্জিন।
অপরদিকে, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আবু হুরায়রা নোমান।
উল্লেখ্য, শনিবার আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com