May 7, 2026, 9:26 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
সিলেটে একদিনে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

সিলেটে একদিনে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

সিলেট : সিলেট বিভাগে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে ৬ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৬৩৫ জন।
শনিবার (২৩ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮ জনের নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার তাদের ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ৫ জন, সদরের ৬ জন, জকিগঞ্জের ৩ জন, বিশ্বনাথের ২ জন এবং জৈন্তাপুর ও দক্ষিণ সুরমার ১ জন করে রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় ২৯২ জনের মধ্যে করোনার উপস্থিতি শনাক্ত করা হলো।
এ দিকে নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমনও রয়েছেন। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন
ডা. জাহিদুল ইসলাম জানান, মেয়র ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ করপোরেশনের ১০ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। এদের মধ্যে মেয়রের ব্যক্তিগত সহকারীর রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
এছাড়া শনিবার শাবির ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়। এদের সবাই সুনামগঞ্জের বাসিন্দা।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জ পুলিশ লাইনসের নতুন করে আরও দুইজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া তাহিরপুর উপজেলায় একজন ও ছাতক উপজেলায় তিনজন করোনা আক্রান্ত হয়েছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানিয়েছেন, ঢাকায় পাঠানো নমুনা রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে শ্রীমঙ্গলের ৪ জন এবং জুড়ি ও বড়লেখার ১ জন করে আক্রান্ত রয়েছেন।
শনিবার হবিগঞ্জে নতুন করে শনাক্ত হওয়া তিনজনের রিপোর্টও ঢাকা থেকে এসেছে। এদের নিয়ে হবিগঞ্জে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫৯ জন। এছাড়া মৌলভীবাজারে ৮৯ জন ও সুনামগঞ্জে ৯৫ জন শনাক্ত হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com