June 21, 2026, 11:08 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
২৭ মে বুধবার থেকে সিলেটে খুলছে মার্কেট ও শপিং মল

২৭ মে বুধবার থেকে সিলেটে খুলছে মার্কেট ও শপিং মল

সিলেটের আলোঃঃ ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল (২৭ মে) বুধবার থেকে সিলেটে খুলছে মার্কেট ও শপিং মল। ঈদের আগে সরকারি শিথিলতার পরও সিলেটে করোনার সংক্রমণ ঠেকাতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রশংসনীয় উদ্যোগে ঈদ পর্যন্ত মার্কেট-শপিং মল বন্ধ রাখা হয়। তবে নগরের হাসান মার্কেট দুইবার সিন্ধান্ত বদল করে শেষ পর্যন্ত খোলা রাখেন কর্তৃপক্ষ।

সিলেটে মার্কেট ও শপিং মল খোলা রাখার বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন আজ মঙ্গলবার বলেন, নগরের মার্কেট ও শপিং মলগুলো আগামীকাল (২৭ মে) বুধবার থেকে খোলা শুরু হবে। আগামীকাল খুলবে শুকরিয়াসহ কয়েকটি মার্কেট, আর বৃহস্পতিবার থেকে আল-হামরা শপিং মলসহ বাকিগুলোও খোলা থাকবে।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধি-নিষেধ মেনেই যথানিয়মে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের কারণে ২৬ মার্চ থেকে বন্ধ থাকা শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান গত ১০ মে থেকে সীমিত আকারে খোলার অনুমতি দেয় সরকার। তবে করোনাভাইরাস উদ্বেগজনক হারে বিস্তারের কারণে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ সকল মার্কেট-শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু বন্দরবাজারস্থ হাসান মার্কেট ও লালদিঘীরপার হকার মার্কেট একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করে অবশেষে করোনা ঝুঁকির মাঝেও ঈদের আগে খোলা রেখে ক্রেতাদের কেনাকাটার সুযোগ করে দেন কর্তৃপক্ষ। এসময় কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে, শারীরিক দূরত্ব বজায় না রেখে প্রচণ্ড ভিড় করে ঈদের কেনাবেচা চলে দোকান ও মার্কেটগুলোতে।

এ নিয়ে বার বার উদ্বেগও প্রকাশ করেন সিলেটের সচেতন মহল ও স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সব উদ্বেগ-উৎকণ্ঠাকে পেছনে ফেলে অবশেষে আগামীকাল থেকে সিলেটে খুলে যাচ্ছে মার্কেট ও শপিং মল।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com