September 19, 2026, 9:10 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে পরীক্ষায় আরও ১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত

সিলেটে পরীক্ষায় আরও ১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত

সিলেটের আলোঃঃ  সিলেট দ্রুতই বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (২৬ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এরফলে পুরো বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৭শ’ ছাড়িয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৮টি পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়ারা জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তুপুর, সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার বলে জানান তিনি।

এদিকে, মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা হয়নি।

ফলে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৭১৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪৭ জন, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজারে ৯৭জন।

এদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন, সুস্থ হয়েছেন ১৮১ জন ও হাসপাতালে ভর্তি আছেন ৯৯ জন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com