August 5, 2026, 8:42 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
ব্যাংক খুলছে আজ

ব্যাংক খুলছে আজ

অনলাইন ডেস্ক : ঈদের ছুটির পর আজ বুধবার (২৭ মে) খুলছে ব্যাংক। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলমান থাকায় সীমিত আকারে হবে লেনদেন।
সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে শবে কদর, সাপ্তাহিক ও ঈদুল ফিতরের ছুটির কারণে গত বৃহস্পতিবার (২১ মে) থেকে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের জন্য গত শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে ) শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা ছিল।
এদিকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় দেশে গত ২৬ মার্চ থেকে টানা ৬৭ দিনের ছুটি চলছে। আগামী ৩০ মে শেষ হচ্ছে এ সাধারণ ছুটি। টানা ছুটির কারণে ইতোমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ।
করোনা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার পথেই হাঁটছে সরকার। কঠোর স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজে ফেরাতে চান দেশের নীতিনির্ধারকরা। ফলে ৩০ মে’র পর ছুটি আর নাও বাড়তে পারে। ফলে এখানেই অবসান ঘটতে পারে দেশের ইতিহাসের সবচেয়ে লম্বা এ সাধারণ ছুটি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com