June 21, 2026, 11:10 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেটে বাড়ছে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা

সিলেটে বাড়ছে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা

 সিলেটের আলোঃঃ সিলেটে বাড়ছে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সিলেট বিভাগের অন্যান্য জেলাকে পেছনে ফেলে সিলেটে রেকর্ড সংখ্যক করোনা রোগী সনাক্ত হয়েছে বুধবার (২৭ মে)।

এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে আরও ৪২ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস।

বিষয়টি বুধবার (২৭ মে) রাতে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে আরও ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে ।

তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৪২টি নমুনার ফল আসে পজিটিভ। যা সিলেট জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এদিকে বুধবার (২৭ মে) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৬ জনকে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com