November 4, 2026, 3:02 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিলেটে নদী থেকে মৎস্যজীবির লাশ উদ্ধার

সিলেটে নদী থেকে মৎস্যজীবির লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদীর খাশেরগাঁও চরে গতকাল শুক্রবার ভোরে ভাসমান অবস্থায় রিয়াজ উদ্দিন (৩৫) নামে এক মৎস্যজীবির লাশ উদ্ধার করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন ওই জেলে। ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মৎস্যজীবির মৃত্য হতে পারে। রিয়াজ সিলেট সদর উপজেলার হাটখোলা গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে।
স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি রাশিদ আলী জানান বুধবার সকালে নৌকা-জাল নিয়ে মাছ ধরতে বের হন রিয়াজ। দুপুর এগারোটায় অন্যান্য জেলেরা মানুষবিহীন নৌকা ভেসে থাকতে দেখেন। ঘটনাটি এলাকায় জানাজানির পর সম্ভাব্য সকলস্থানে খুঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার ভোরে চেঙ্গেরখাল নদীর খাশেরগাঁও চরে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয় জনপ্রতিনিধির অনুমতি নিয়ে শুক্রবার দুপুর ১২টায় জানাজা শেষে লাশ দাফন করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com