November 4, 2026, 11:39 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সাবেক মেয়র কামরানের মৃত্যুতে সাবেক হুইপ সেলিম উদ্দিন-এর শোক প্রকাশ

সাবেক মেয়র কামরানের মৃত্যুতে সাবেক হুইপ সেলিম উদ্দিন-এর শোক প্রকাশ

সিলেটের আলোঃঃ সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক বিরোধীদলীয় হুইপ ও সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন।

সাবেক হুইপ সেলিম উদ্দিন এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার রোহের মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তৃণমূলের রাজনীতিতে বদর উদ্দিন আহমেদ কামরানের অবদান চিরস্মরণীয়। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। সিলেটের সম্পৃতির রাজনীতির অনন্য উদাহরণ বদর উদ্দিন কামরান। দলমত নির্বিশেষে তিনি ছিলেন সিলেটের গণমানুষের নেতা। সিলেটের উন্নয়ন ও জনসেবার জন্য তিনি দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকবেন।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত জনাব কামরান (৬৯) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাত ৩টায় মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি ওয়া রাজিউন)।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com