September 19, 2026, 9:02 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় আনিকা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় আনিকা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু

    সিলেটের আলোঃঃ সিলেটের কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় আনিকা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভোলাগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ভোলাগঞ্জ রুস্তমপুর গ্রামের নুর ইসলামের মেয়ে এবং ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী। এ ঘটনায় টমটমসহ চালক শফিকুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শিশুটি ভোলাগঞ্জ বাজারে রাস্তার পূর্বপাশে সায়েম স্টোরের পাশে দাঁড়ানো ছিল। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক টমটম ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com