May 7, 2026, 7:21 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
নগরীর লাল দিঘীরপাড় থেকে চোরাই মাল সহ ৫টি মামলার আসামীকে গ্রেফতার

নগরীর লাল দিঘীরপাড় থেকে চোরাই মাল সহ ৫টি মামলার আসামীকে গ্রেফতার

সিলেটের আলোঃঃ সিলেট নগরীর লাল দিঘীরপাড় থেকে চোরাই মাল সহ ৫টি মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার নগরীর লালাদিঘীরপাড়ে আকবুল হোসেন এর কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার নোয়াগাও গ্রামের মৃত আলী হোসেনের ছেলে রাজিব হোসেন (২৮)। বর্তমানে সে লালদিঘীরপাড় একটি কলোনীতে বসবাস করছে।

পুলিশ জানায়, চোরাইকৃত মালামাল ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম এর সার্বিক নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত ৫টি ইমিটিশনের বালা, ১জোড়া ইমিটিশনের জুমকা, ১টি Samsang মোবাইল সেট, ১টি ওয়ালটন MM-20 মডেলের মোবাইল সেট, ১টি কালো কালার ওয়ালটন L-4 মোবাইল সেট, ১টি OPPO মোবাইল সেট, ৫টি Lux সাবান, ১১টি ছোট Tibet সাবান এবং চোরাই কাজে ব্যবহৃত ০১টি লোহার তৈরী রেঞ্জ, ও ০১টি ধারালো বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়।

পরে এসআই রেজাউল করিম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানার মামলা (নং-২৬/১৯.০৭.২০২০) দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com