May 7, 2026, 7:19 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
সিলেট ২৫ লক্ষ টাকামূল্যের পলিথিন জব্দ করেছে র‌্যাব-৯

সিলেট ২৫ লক্ষ টাকামূল্যের পলিথিন জব্দ করেছে র‌্যাব-৯

সিলেটের আলোঃঃ সিলেট শহরতলী থেকে ২৫ লক্ষ টাকামূল্যের পলিথিন জব্দ করেছে র‌্যাব-৯। এসময় ফ্যাক্টরী সিলগালা ও মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার পিরের বাজারস্থ চৌধুরীপাড়ার এবিসি প্রিন্টিং ও প্যাকেজিং নামক পলিথিন ফ্যাক্টরিতে অভিযান ও আর্ধিক জরিমানা করা হয়।

র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এর নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন এবং মো. মেজবাহ উদ্দিন (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিলেট জেলা), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তর এবং পরিবেশ সং. অধি. সিলেট এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করেন।
এসময় এবিসি প্রিন্টিং ও প্যাকেজিং পলিথিন ফ্যাক্টরি হতে ১০ টন পলিথিনের কাঁচামাল, ১ টন পলিথিনের রুল, দেড়টান পলিথিন ব্যাগ জব্দ করা হয়। যার বাজারমূল্য ২৫ লক্ষ টাকা।

ফেক্টরির মালিক ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চৌধুরিপাড়ার এম এ হামিদকে পরিবেশ সংরক্ষণ আইনে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করেছে। পরে ফেক্টরিটি সিলিগালা করে বন্দ করে দেওয়া হয়েছে।

র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com