November 4, 2026, 3:02 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
মকবুল হোসেনের মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা জাপা’র শোক

মকবুল হোসেনের মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা জাপা’র শোক

সিলেটের আলোঃঃ সিলেটের প্রবীণ নেতা মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেট জাতীয় পার্টি এক নিবেদিত প্রাণকে হারালো। মরহুম মকবুল হোসেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে হুসেন মোহাম্মদ এরশাদের সৈনিক হিসেবে অদ্যাবধি সম্পৃক্ত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দলের সুখ-দুঃখে সব সময় মকবুল হোসেন নেতাকর্মীদের পাশে ছিলেন। কোনদিন দল থেকে কোন ধরনের সুযোগ সুবিধা নেননি। তিনি ছিলেন একজন সত্যিকারের এরশাদ প্রেমি মানুষ।
বিবৃতিদাতা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ্ আলম ও সদস্য সচিব তাজ উদ্দিন আহমেদ এপলু, সদস্য- আব্দুল কাইয়ুম, আপ্তাব মিয়া, আব্দুল আলিম, আব্দুল সাত্তার, হিরা মিয়া, নিজাম মিয়া, ইলাছ মিয়া, নজির মিয়া, দেলওয়ার জাহান ফুল মিয়া, কয়েছ আহমদ, শহিদ আহমদ, আইয়ুব আলী মেম্বার, সানা মিয়া, মিলন মেম্বার, দিলোয়ার আহমদ, রজব মিয়া, আলা উদ্দিন, মাসুক মেম্বার, আতিক মিয়া, ইমরান আহমদ, সাদিকুর রহমান সোহেল, মোবাস্বিও আলী, ফয়জুল রহমান গেদুল, মনোয়ার মিয়া, বাচ্চু মিয়া, সানাউল হক সানা, আফরোজ মিয়া, আব্দুল মালিক, সাঈদ আলী, মো: সেলিম আহমদ, এনামুল হক এনাম প্রমুখ।

উল্লেখ্য, আজ রোববার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com