November 4, 2026, 11:42 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিলেটে স্বামীর সঙ্গে পার্কে বেড়াতে এসে প্রাণ গেল এক লন্ডনী নববধূর

সিলেটে স্বামীর সঙ্গে পার্কে বেড়াতে এসে প্রাণ গেল এক লন্ডনী নববধূর

সিলেটে আলোঃঃ সিলেট স্বামীর সঙ্গে পার্কে বেড়াতে এসে প্রাণ গেল এক লন্ডনী নববধূর। শনিবার (০৩ আক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরস্থ ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে এসে রাইড চড়তে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যার ওই নববধূ।

নিহত মোনতাহা আক্তার সামিয়া (১৯) বিয়ানীবাজার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী। তার পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায়। এক মাস আগে মায়ের সাথে তিনি লন্ডন থেকে দেশে আসেন। এরপর রুহুল আলমের সাথে বিয়ে হয় সামিয়ার।

স্বামী মো. রুহুল আলম জানান, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে আসেন। এক পর্যায়ে ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন সামিয়া। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com