September 19, 2026, 6:23 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
দক্ষিণ সুরমায় নারীসহ আটক ২

দক্ষিণ সুরমায় নারীসহ আটক ২

সিলেটের আলো : সিলেটের দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকা থেকে শুক্রবার বিকেলে এক নারীসহ ২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, মোবাইল, নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া কোনাপাড়া গ্রামের মনফর আলীর ছেলে বখতার মিয়া (২৮) ও দক্ষিণ সুরমার ভার্থখলা স্বর্ণালী বি-৪৫ এর মো. শাহীন মিয়ার স্ত্রী সাবিহা বেগম(২৮)।

সিলেট মহানগর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দল অভিযান পরিচালনা করে নারীসহ এক যুবককে আটক করে । এ সময় তাদের তল্লাশী করে ৩০৫পিছ ইয়াবা, ৬টি মোবাইলসেট, নগদ ১ লাখ ৩৩হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। আইন অনুযায়ী আসামী ও উদ্ধারকৃত মালামাল সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মূসা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com