September 20, 2026, 1:48 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটে শাহপরান (রহঃ) প্রেসক্লাবের যাত্রা শুরু

সিলেটে শাহপরান (রহঃ) প্রেসক্লাবের যাত্রা শুরু

সিলেটের আলোঃঃ  তিনশত ষাট আউলিয়ার অন্যতম হযরত শাহপরান (রহঃ) এর স্মৃতি বিজড়িত শাহপরান (রহঃ) থানা এলাকার গণমাধ্যম কর্মীদের একছাদের নিচে নিয়ে আসার লক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে শাহপরান (রহঃ) প্রেসক্লাব।
১৯ জানুয়ারী মঙ্গলবার বিকেলে শাহপরান গেইটস্থ একটি বেসরকারী স্কুলের সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সভায় কমিটি গঠনের মাধ্যমে শাহপরান (রহঃ) প্রেসক্লাব যাত্রা শুরু করে।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সাংবাদিক জয়নাল আবেদীন। সভায় সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি- জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি সাদিকুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ রাজু, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধ্যক্ষ আতিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপি আক্তার মিতু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম ফাহিম, দপ্তর সম্পাদক ফাহিমা বেগম, সদস্য আবু জাফর জাহাঙ্গির, ফয়সল আহমদ, মামুন আহমদ চৌধুরী।
সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের স্থানীয় পর্যায়ের এ সংগঠনকে সুচারু রূপে পরিচালনার লক্ষে প্রশাসন, জনপ্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও স্থানীয় সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। শাহপরান (রহঃ) থানা এলাকাধীন গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষায় জোরালো ভূমিকা পালনেরও অঙ্গিকার করে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি :


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com