September 20, 2026, 1:51 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট ব্লাড ফাউন্ডেশন রক্তদান সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা

সিলেট ব্লাড ফাউন্ডেশন রক্তদান সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা

পারভেজ আহমদ রাজু  : আজ অমর একুশে। শোক বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন আজ।
সাহস, প্রত্যয় আর উদ্দীপনায় সব প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার দিন। একই সঙ্গে আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। আজকে সিলেট ব্লাড ফাউন্ডেশন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাছির উদ্দিন বাদশা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেট ব্লাড ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা জনাব ফকো চৌধুরী‌। সংগঠনের সিনিয়র সদস্য এবং কর্মীদের নিয়ে,উক্ত সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য নোমান আহমেদ,শেখ আবুল হাসনাত বুলবুল,ও প্রতিষ্ঠাতা সভাপতি উম্মে হাবিবা আক্তার খুকি, সংগঠনের সভাপতি সালেহ আহমদ হৃদয়,সাধারণ সম্পাদক হিমেল বিন খালিক, সাংগঠনিক সম্পাদক: মির্জা সোয়েব আহমেদ,আইন বিষয়ক সম্পাদক: জসিম উদ্দিন তালুকদার, সমাজ সেবা সম্পাদক:ডা.সুমন কান্তি, অফিস সহকারী সুহেল আহমেদ সাকিব, সদস্য আসাদুজ্জামান খান জুয়েল, শাহীন আহমেদ, সৈয়দ আব্দুল হালিম, পারভেজ আহমেদ রাজু, ফজল আহমেদ, সুলতান মাহমুদ মোন,আফজল আহমেদ, বিদ্যুৎ তরফদার রিংকু,খোকন, কামরুলসহ আরো অনেকেই। আজকের দিনটি প্রত্যেক বাঙালির পাশাপাশি পৃথিবীর তাবৎ মাতৃভাষাপ্রেমীর রক্ত টগবগে চেতনায় শানিত হওয়ার দিন। আজ বাংলাদেশের পাশাপাশি ইউনেস্কোর ১৯৫টি সদস্য এবং ১০টি সহযোগী সদস্য রাষ্ট্র পালন করবে আমাদের একুশকে। পৃথিবীর ৬ হাজার ৯০৯টি ভাষার মানুষ পালন করবে দিবসটি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com