May 7, 2026, 6:23 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
সাংবাদিক ডালিমের বাসায় হামলা ভাঙচুর: ৬ আসামি কারাগারে

সাংবাদিক ডালিমের বাসায় হামলা ভাঙচুর: ৬ আসামি কারাগারে

সিলেটের আলোঃঃ  সাংবাদিক ডালিমের বাসায় হামলা ভাঙচুর: ৬ আসামি কারাগারে

দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় মাদক সন্ত্রাসীদের হামলা ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। মামলার চার্জশিট দাখিলের পর সাংবাদিকের বাসায় হামলাকারী ৬ দুর্বৃত্ত বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২য় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ ওই ৬ দুর্বৃত্ত হলেন সিলেট শহরতলির খাদিম চৌমুহনী শাহপরান আবাসিক এলাকার স্বাক্ষাৎ তাতী (২০), শাকিল মিয়া (৪৫), শাওন তাতী (২৫), সুগা রানী তাতী (৫০), শয়ন নায়েক রাজ (২৫) ও বিশ্বজিৎ তাতী (২১)।

মামলার চার্জশিট থেকে জানা গেছে, সাংবাদিক ডালিম শহরতলির খাদিম চৌমুহনীস্থ শাহপরান উপশহর আবাসিক এলাকায় তার ক্রয়কৃত জায়গায় বাসা তৈরি করে বসবাস শুরু করলে আসামি সাক্ষাৎ তাতী, শাকিল মিয়া, শাওন তাতী, সুগা রানী তাতী, শয়ন নায়েক রাজ ও বিশ্বজিৎ তাতী সাংবাদিক ডালিমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। সাংবাদিক মুজিবুর রহমান ডালিম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীগণ বিভিন্ন সময় তাকে হুমকি প্রদর্শন করে। গত বছরের ২৭ নভেম্বর রাত ৮ টার দিকে আসামীগণ সাংবাদিক ডালিমের বাসায় হামলা চালায়। আসামিরা বাসার গেইট ভেঙ্গে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বন্ধ করা দরজাও ভেঙ্গে ফেলে। এছাড়া ড্রয়িং রুমের জানালার থাই, ঘরের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। এ সময় তারা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। আসামিরা ঘরের ভেতরে রাখা ইলেকট্রিক সামগ্রী, দুটি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় সাংবাদিক ডালিম শাহপরান থানায় শাহপরান উপশহর এলাকার মাদকের হাটের নিয়ন্ত্রক সুগা রানী তাতীসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় শাহপরান উপশহরের বাসিন্দা মৃত সোনা তাতীর ছেলে সাক্ষ্যাৎ তাতী, শাকিল মিয়া, কানাই তাতীর ছেলে শাওন তাতী, শাকিল মিয়ার স্ত্রী মোছা রীনা বেগম ওরফে রুনী তাতী উরফে রীমা বেগম, কানাই তাতীর মেয়ে লাইলী তাতী ওরফে শ্যামলী ও খাদিম চা বাগান এলাকার কালা ময়নাকে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com