May 7, 2026, 6:17 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
বিয়ানীবাজার ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বিয়ানীবাজার ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পারভেজ আহমদ রাজু::  সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। নির্যাতিত শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।

এ ঘটনার পর এলাকাবাসী ধাওয়া করে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন লাউতা ইউনিয়নের দক্ষিণ টিকরপাড়া গ্রামের মৃত ছাইদ আলীর পুত্র ফয়ছল আহমদ ( ২৮) ও উত্তর গাং পার এলাকার মুত আব্দুর খালিকের পুত্র মিশুক আহমদ (৩০)।

পুলিশ ও ওই শিশুর পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ঘরের বাইরে টিউবওয়েল থেকে পানি আনতে বের হয় ১২ বছর বয়সী ঐ শিশু। এসময় পূর্বে থেকে ওৎ পেতে বসে ছিল ফয়ছল ও মিশু। এসময় তারা ওই শিশুকে তুলে নিয়ে পাশের একটি নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। অজ্ঞান অবস্থায় শিশুটিকে রেখে পালিয়ে যায় দুই বখাটে। এসময় শিশুটির পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর অজ্ঞান অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ধর্ষকদের ধাওয়া করে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন। বুধবার দুপুরে দুই বখাটের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন ভিকটিমের বাবা।

বিয়ানীবাজার থানা অফির্সাস ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওসিসিতে প্রেরণ করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com