June 21, 2026, 6:45 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
লকডাউনের দ্বিতীয় দিন শ্রীরামপুর বাইপাস পয়েন্ট

লকডাউনের দ্বিতীয় দিন শ্রীরামপুর বাইপাস পয়েন্ট

সিলেটের আলো, সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ। গতকাল পহেলা বৈশাখের ছুটির পর ব্যাংকসহ অনেক প্রতিষ্ঠানই আজ খোলা। ফলে সকাল থেকেই রাস্তায় দেখা গেছে অফিসগামী যাত্রীদের। তবে সিলেটে বিভিন্ন জায়গায় ও চেকপোস্টে পথচারীদের জিজ্ঞাসাবাদ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি সার্ভিসে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্য যারা রাস্তায় বের হয়েছেন তাদের মুভমেন্ট পাস আছে কিনা সে বিষয়টি তারা নিশ্চিত করছেন। মুভমেন্ট পাস না থাকলে অফিসের পরিচয়পত্র দেখেও অনেককে যেতে দেওয়া হচ্ছে। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জরুরি প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের মুভমেন্ট পাস আছে কিনা সে বিষয়টি নিশ্চিত করছেন তারা। এছাড়া যাদের অফিস খোলা তাদের পরিচয় পত্র দেখে যেতে দেওয়া হচ্ছে। মুভমেন্ট পাস নিয়ে জরুরি কাজ শেষে বাসায় ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেন পুলিশ সদস্যরা । তবে লকডাউনে চিকিৎসক, সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিত অনেককে চলাচলে বাধা দেওয়া বা হয়রানির অভিযোগ পাওয়া যায় নাই।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com