November 4, 2026, 11:56 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বিয়ানীবাজার লাউতা ইউনিয়ন এর গজারাই এলাকায় সরকারি খালে মাটি ভরাট করে নির্মাণ করার অভিযোগ

বিয়ানীবাজার লাউতা ইউনিয়ন এর গজারাই এলাকায় সরকারি খালে মাটি ভরাট করে নির্মাণ করার অভিযোগ

 সিলেটের আলো:: পারভেজ আহমেদ রাজু: বিয়ানীবাজার উপজেলা লাউতা ইউনিয়ন এর গজারাই এলাকায় সরকারি খালে মাটি ভরাট করে নির্মাণ করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী মোল্লাপুর ইউনিয়ন এর আব্দুল্লাহপুর গ্রামের অধিবাসী মোঃ শিহাব উদ্দিন এর বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি খালে মাটি ভরাট করায় দু’পাড়ের কয়েক হাজার একর জমিতে সেচের পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দিবে। আজ খালটি পরিদর্শনে আসেন ১১ নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান জনাব গৌছ উদ্দিন সাহেব এবং স্থানীয় পত্রপত্রিকার সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান গৌছ উদ্দিন সাহেব জানান খালটি পুনরুদ্ধারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত শিহাব উদ্দিন এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com