November 4, 2026, 2:04 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

সিলেটের আলো রির্পোট : ঢাকা-সিলেটে রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার রেলপথের হরষপুর স্টেশনের শিয়ালহুড়ি নামক স্থানে সকাল সাড়ে ১১ টায় রেল লাইনে কাটা পড়ে মিথুল বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে মাধবপুর উপজেলার শিয়ালহুড়ি গ্রামের শরীফ মিয়ার মেয়ে।

হরষপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার পরশ আলী শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকাগামী কালনী পরিবহণের ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশকে খবর দেয়া হয়েছে।

স্থানীয়রা বলেন, প্রায় দেড় বছর পূর্বে বি-বাড়িয়া জেলার সৌদি প্রবাসী রায়হান উদ্দিন রাফির সাথে মিথুলের বিয়ে দেয়া হয়। এর পর থেকেই স্বামীর বাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে ১০/১২ দিন পূর্বে সে পিত্রালয়ে চলে আসে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com