September 20, 2026, 1:11 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বিনা কারণে ঘর থেকে বের হলে আইনি ব্যবস্থা : এসএমপি কমিশনার

বিনা কারণে ঘর থেকে বের হলে আইনি ব্যবস্থা : এসএমপি কমিশনার

সিলেটের আলো : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে (১জুলাই) বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।
বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। বের হলে তার বিরুদ্ধে কঠের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (৩০ জুন) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
এদিকে বিনা কারণে কেউ ঘর থেকে বাইরে বের হলে এবং বিধিনিষেধ ভঙ্গ অমান্য করলে৷ তাকে কঠোর আইনি ঝামেলায় পড়তে হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।
কঠোর বিধিনিষেধ চলাকালে কি করা যাবে আর কি করা যাবেনা- সে প্রসঙ্গে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এসএমপি কমিশনার জানান, এবার রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করা যাবেনা। তা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন।
সরকার জরুরী সেবা বলতে যা বুঝিয়েছে এর বাইরে কোনো যানবাহন চলতে দেয়া হবেনা। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জরুরি সেবার প্রয়োজন হলে সেগুলো নিতে পারবেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এ ব্যাপারে সবার আন্তরিক সহযোগীতার প্রত্যাশা ব্যক্ত করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com